🌱 Good Deed Network শিক্ষার্থী লগইন স্টাফ লগইন
ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ-এর লোগোব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজBrahmandi Girls' High School & Collegeস্থাপিত : ১৯৬৮, থানা কোড- ১৬৪, জেলা কোড- ১৮, পোস্ট কোড- ১৬০২ · West Brahmandi, Narsingdi Sadar
নোটিশ
শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ ও খোলার তারিখ সংক্রান্ত নোটিশসকল প্রকার বকেয়া বেতন ও বিভিন্ন ফি পরিশোধ প্রসঙ্গে।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে।'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত নোটিশনির্বাচনী পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তি৬ষ্ঠ ও ৯ম শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমাদাননির্বাচনী পরীক্ষা উপলক্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ক্লাস সময়সূচি সংক্রান্ত নোটিশশিক্ষার্থী লগইন, পাসওয়ার্ড পরিবর্তন ও ব্যক্তিগত তথ্য সংযোজন / সংশোধন
হোম / নোটিশ বোর্ড

শিক্ষার্থী লগইন, পাসওয়ার্ড পরিবর্তন ও ব্যক্তিগত তথ্য সংযোজন / সংশোধন

জরুরি ২৬ অক্টোবর ২০২৬

শিক্ষার্থী লগইন, পাসওয়ার্ড পরিবর্তন ও ব্যক্তিগত তথ্য সংযোজন / সংশোধন

সকল ছাত্রীকে নিচের নির্দেশনা অনুসরণ করে বাড়িতে বসে বিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন, পাসওয়ার্ড পরিবর্তন এবং নিজের ব্যক্তিগত তথ্য সংশোধন ( আমার তথ্য থেকে ) করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। ধাপ–১: ওয়েবসাইটে প্রবেশ ১. মোবাইলের Google Chrome বা যেকোন ব্রাউজার চালু করো। ২. ওয়েবসাইটে প্রবেশ করো: https://bghsc112676.com ৩. ওয়েবসাইটের উপরের মেনু থেকে “শিক্ষার্থী লগইন” অপশনে ক্লিক করো। ধাপ–২: শিক্ষার্থী লগইন ইউজার আইডি: বিদ্যালয় থেকে দেওয়া স্টুডেন্ট আইডি | বর্তমান পাসওয়ার্ড: 123456 এরপর “লগইন” বাটনে ক্লিক করো। ধাপ–৩: প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন (বাধ্যতামূলক) লগইন করার পর প্রথমেই “পাসওয়ার্ড” মেনুতে ক্লিক করো। ১. বর্তমান পাসওয়ার্ডের ঘরে 123456 লিখো। ২. নতুন পাসওয়ার্ডের ঘরে নিজের তৈরি শক্তিশালী পাসওয়ার্ড লিখো। ৩. নতুন পাসওয়ার্ড আবার লিখে নিশ্চিত করো। ৪. “পাসওয়ার্ড সংরক্ষণ করো” বাটনে ক্লিক করো। সতর্কতা: নতুন পাসওয়ার্ড নিরাপদে রাখবে এবং অন্য কাউকে জানাবে না। ধাপ–৪: ব্যক্তিগত তথ্য সংশোধন পাসওয়ার্ড পরিবর্তনের পর উপরের মেনু থেকে “আমার তথ্য” অপশনে ক্লিক করো। নিচের তথ্যগুলো যাচাই ও সংশোধন করো: ১. শিক্ষার্থীর নাম (বাংলা ও ইংরেজি) ২. পিতার নাম (বাংলা ও ইংরেজি) ৩. মাতার নাম (বাংলা ও ইংরেজি) ৪. জন্মতারিখ ও জন্মনিবন্ধন নম্বর ৫. রক্তের গ্রুপ ও ধর্ম ৬. অভিভাবকের মোবাইল নম্বর ( Whatsapp Number হলে ভাল ) ৭. বর্তমান ঠিকানা ৮. শিক্ষার্থীর ছবি (অবশ্যই স্কুল ড্রেস পরিহিত ছবি দিবে) সব তথ্য যাচাই করে “সংরক্ষণ” বাটনে ক্লিক করো। বিশেষ নির্দেশনা: ** লগইন করার পর অবশ্যই নোটিফিকেশন চালু করতে হবে ** ওয়েবসাইট থেকে বাম পাশে তিন লাইনে ক্লিক করে শিক্ষার্থী মেনু থেকে শিক্ষার্থী তালিকায় ক্লিক করেও আইডি জানতে পারবে • জন্মনিবন্ধন অনুযায়ী নাম ও জন্মতারিখ লিখবে। • ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না। • প্রথম লগইনের পর পাসওয়ার্ড পরিবর্তন করবে। • তথ্য সংরক্ষণ হয়েছে কি না যাচাই করবে। • কাজ শেষে “লগআউট” করবে। • সমস্যা হলে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করবে।
সব নোটিশ
×