নতুন ভর্তি আবেদন চলছে। নিচের ফর্মে অনলাইনে আবেদন করুন, শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬।
ভর্তি পরীক্ষা ও কেন্দ্র
৬ষ্ঠ শ্রেণি: ২৪/১২/২০২৬ (বৃহস্পতিবার), সময়, সকাল ১০টা · ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, নরসিংদী
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
৭ম শ্রেণি: ২৪/১২/২০২৬ (বৃহস্পতিবার), সময়, সকাল ১০টা · ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, নরসিংদী
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
৮ম শ্রেণি: ২৪/১২/২০২৬ (বৃহস্পতিবার), সময়, সকাল ১০টা · ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, নরসিংদী
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
৯ম শ্রেণি: ২৪/১২/২০২৬ (বৃহস্পতিবার), সময়, সকাল ১০টা · ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, নরসিংদী
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
বিষয় ও নম্বর: বাংলা - ৩০ নম্বর, ইংরেজি - ৩০ নম্বর, গণিত - ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে।
নতুন ভর্তি আবেদন
ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি বিজ্ঞপ্তি–২০২৭
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নরসিংদী জেলার নারী শিক্ষার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মন্দী গার্লস্ হাই স্কুল এন্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ও ৯ম শ্রেণিতে সরকারি নীতিমালা ও আসন শূন্য থাকা সাপেক্ষে ছাত্রী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।
আগ্রহী ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
ভর্তির যোগ্যতা
১। ৬ষ্ঠ শ্রেণি: ৫ম শ্রেণি বা সমমানের শিক্ষা সম্পন্নকারী ছাত্রীরা আবেদন করতে পারবে। ভর্তির বয়সসীমা ১০ থেকে ১২ বছর।
২। ৭ম শ্রেণি: ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রীরা আবেদন করতে পারবে। ভর্তির বয়সসীমা ১১ থেকে ১৩ বছর।
৩। ৮ম শ্রেণি: ৭ম শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রীরা আবেদন করতে পারবে। ভর্তির বয়সসীমা ১২ থেকে ১৪ বছর।
৪। ৯ম শ্রেণি: ৮ম শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রীরা আবেদন করতে পারবে। বিভাগ ও বিষয় নির্বাচন প্রযোজ্য সরকারি নির্দেশনা অনুযায়ী হবে। ভর্তির বয়সসীমা ১৩ থেকে ১৫ বছর।
৫। ১০ম শ্রেণি: ৯ম শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রীরা আসন শূন্য থাকা এবং প্রযোজ্য বোর্ডের নিয়ম অনুযায়ী ভর্তি বা স্থানান্তরের সুযোগ পাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
১। শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি।
২। পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র, যেমন—প্রশংসাপত্র, নম্বরপত্র বা ফলাফল প্রকাশের সনদ।
৩। শিক্ষার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
৪। পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।
৫। অন্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট।
৬। ভর্তি ফরমের প্রিন্ট কপি ও অনলাইন আবেদনের প্রমাণপত্র।
বিশেষ দ্রষ্টব্য: ২০২৭ শিক্ষাবর্ষের সরকারি ভর্তি নীতিমালা ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় পরিবর্তন হতে পারে।
