সাধারণ ২৯ নভেম্বর ২০২৬
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের শতভাগ উপবৃত্তি এবং ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমন্বিত উপবৃত্তি কর্মসূচী (স্মারক নং: এইচএসপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০/(খণ্ড-১)/১৭৩, তারিখ: ২৪/১১/২০২৬ খ্রি.) এর আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর নির্দেশনা অনুযায়ী অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী ২৯/১১/২০২৬ তারিখ হতে ০৩/১২/২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক সঠিকভাবে পূরণ করে শ্রেণি শিক্ষকের নিকট জমা দেয়ার জন্য বলা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ফরম জমা না দিলে এবং পূরণকৃত ফরমে তথ্য সঠিক না থাকলে কোন প্রকার তথ্য ভুলের জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
বিঃদ্রঃ- প্রতিষ্ঠান হতে ফরম প্রদান করা হবে না।
# ব্যাংক একাউন্ট খোলার জন্য শিক্ষার্থীদের অধ্যয়নরত প্রত্যয়ন পত্রের প্রয়োজন হলে প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপলোডকৃত প্রত্যয়ন পত্রের নমুনা ছক ডাউনলোড পূর্বক পূরণ করে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর নিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ: ০১। পূর্ণ ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।
০২। শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি।
০৩। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৪। ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল।
০৫। পূরণকৃত ফরমের যাবতীয় তথ্যের প্রমাণ পত্রের ফটোকপি।
০৬। পিতা-মাতা জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই/বোন/দাদা-দাদী/নানা-নানী কে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নামে একাউন্ট হিসেবে অনলাইন স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর নিজের নাম নিতে হবে।
০৭। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা বা মাতার ক্ষেত্রে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে, তার এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিঃ এবং একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসেবে পিতা বা মাতার নাম লিখতে হবে।
০৮। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে একাউন্ট খুললে একাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর নাম লিখতে হবে অথবা পিতা বা মাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে, তার নামে একাউন্ট খুললে পিতা বা মাতার নাম একাউন্টধারীর নাম হিসেবে লিখতে হবে।
০৯। জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা বা মাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে তার নামে একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসেবে অভিভাবকের নাম দিতে হবে। স্কুল ব্যাংকিং একাউন্ট এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে একাউন্ট খুলতে হবে এবং একাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর নিজের নাম নিতে হবে।
